বাউল
টোকন মান্না

নদীর ঘরে বালিঝড় লুকিয়ে থাকে মন
ঝিঁ ঝিঁ পোকা ডাকছে না আর গ্রাম লুকনো বন
দেখবি কিরে ওমেয়েলি বৃষ্টি ভিজে যায়
ছাতার ঘরে পক্ষী ডাকে ভরাটে চোখে চায়।

ঠোঁটের কোণে মিষ্টি হাসি কুয়াশা মাখা নদী
ভাদ্রমাসে ফুলের মালায় শুকিয়ে যা যদি
গ্রামখানা ডুবতে থাকে শুশনি পাতার ঘরে
অনেক দূরে ভিজতে থাকে গাছপালা আর ঝড়ে।

বেশ করেছি ডুবে গেছি বিছানা পত্তর রাতে
একবার আয় ছুঁইয়ে দেখি প্রেমপীরিতের ঘাটে
নৌকা ভাসে পরান ছুটে নৃত্য করে বাউল
কৃষ্ণ তুমি কার শরীরে হয়ে আছো দেউল।



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ