বাতাসের বাড়িতে
টোকন মান্না
বাতাসের ছাওয়ায় আমার ঘরে
ঢুকে যেতে পারে পরশির কথা
যত লজ্জা এল পদ্মার উপকথা
রোদ্র-তাপ মিঠা হয় ঝড়ে।
কেন মনে হয় মিঠামাটির জলে
ভেজে যেতে পারে সুখ সম্মুখে
ঘাম শুকিয়ে রাখা যায় না মুখে
জ্বরে লেপ বালিশ বেঁধে রাখি ওষ্ঠে
দূরে দাঁড়িয়ে শেষ যাত্রী
পিঠে লেখা আছে যাযাবর
আমিও কি হাত দিতে পারি
ডুবে যাওয়া উঠোন-দর।
বেশ ছিল শিশিরে ভেজা মুখ
সুখ দিয়ে হেঁটে যেতে হয় চাঁদে
চাঁদ ত চাঁদ না আছে স্বর্ণকমল দুল
আমিও হারিয়ে যাই বাতাসে বাড়িতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন