বর্ষাতি তুমি মায়ানমার থেকে এসো
টোকন মান্না

বর্ষাপ্রিয়া তুমি এসে চুমু দিয়ে গেলে
আগুনপোড়া দেহে
লজ্জাতি মন কথা দিয়েছিল – ট্রামগাড়ি
ভিজবে বলে।

আসা যাওয়া উড়ুন্ত দেহ ভিজতে থাকে দিনদুপুরে
বেশ খেলছো সমুদ্রমায়ায় রোদ ডুবতে থাকে উপকূলে

মিষ্টিঠোঁটে হারিয়ে যাচ্ছে কথানদী
এই এসেছে প্রেমের ভাষা বাঙলা গর্ভবতী
দুই বাংলায় কবির খেলায় রক্তিনী আজ ডুবন্ত
বর্ষাপ্রিয়া আগমবাগম বাঁশবাগানে চাঁদ বাড়ন্ত।

কথা দিচ্ছি চলে আসব মায়ানমার থেকে বঙ্গে
আমার শরীর বিষের ক্ষত
মন পাতালি জ্বলন্ত
কথা দিচ্ছি ফিরে দেব বাংলা কথা রক্তলীলা শব্দে

বর্ষাতি তুমি মায়ানমার থেকে এসো
বাদামদাঁতে নৌকা নিয়ে হতে হবে কম্বলবাস
দেখতে হবে আছে কিনা সোনার ইলিশমাছ
দুই হাতে কবরস্থান চোখে কেবল কান্নাভেজা কাজল
বর্ষাপ্রিয়া যুদ্ধে যাচ্ছি পিঠে আমার আলেকজান্ডার

আধুনিক ধর্মের তলোয়ার। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ